প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২২, ৫:১২ অপরাহ্ণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজনে “বিজ্ঞাপন প্রদর্শনী” অনুষ্ঠিত

মোঃ হাবিবুর রহমান,রবিবা প্রতিনিধিঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে "বিজ্ঞাপন প্রদর্শনী" শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২ এর ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শ্রেণীকক্ষে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মার্কেটিং ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন এবং তিনি আন্তর্জাতিক প্রেক্ষাপটে মার্কেটিং ম্যানেজমেন্ট এর তত্ত্বীয় ও ব্যবহারিক বিষয় তুলে ধরেন।
শিক্ষার্থীদের বিজ্ঞাপন প্রদর্শনীর ভুয়সী প্রশংসা করে ভবিষ্যতে এমন আরো অনেক সৃজনশীল কাজের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন রবি উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হাবিবুর রহমান এবং অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোর্স শিক্ষক প্রশান্ত কুমার পোদ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সকল শিক্ষকসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য যে সম্প্রতি সায়েন্টিফিক এডি আই ইনডেক্স এর রাঙ্কিং-এ বাংলাদেশের মার্কেটিং বিষয়ে সেরা গবেষকেদের তালিকায় প্রথম হয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.