হোম » সারাদেশ » ২৫ কেজি গাঁজাসহ আটক ২

২৫ কেজি গাঁজাসহ আটক ২

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ সদস্যরা। আটককৃতরা হলো, মুন্সিগঞ্জের গজারিয়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে রুবেল শেখ (৩২) ও নারায়ণগঞ্জ জেলার মিজমিজি পুর্বপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে আরিফ শেখ (৩৩)। বুধবার (৮ জুন) দুপুরে র‍্যাব-১২ এর হেডকোয়ার্টারের সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মোস্তাফিজ রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, আজ সকালে গোপন সাংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরচামড়া গোদামের সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদককা রবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাজ থেকে মাদক ক্রয়-বিক্রয়ে কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল নগদ এক হাজার টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক কারবারিরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!