প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২২, ৬:০৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে পিয়াল হাওলাদার (২৩) নামের ডিপ্লোমা প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুন) সকালে উপজেলার ঢেকুরিয়া এলাকায় নির্মাণাধীন ইকোপার্ক থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা। নিহত পিয়াল বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কালাম হাওলাদারের ছেলে ও তাজওয়া টেস্ট সিস্টেম অ্যান্ড চৌধুরী কোম্পানির প্রকৌশলী হিসেবে ঢেকুরিয়া ইকোপার্কে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, ইকোপার্কের ব্লক নির্মাণ সাইটের কাজের বুয়া পিয়ালকে সোমবার রাতে খাবার দিতে গিয়ে দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে জানালায় উঁকি দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এসব তথ্য নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.