প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২২, ৬:১৯ অপরাহ্ণ
‘প্রেসক্লাব জয়পুরহাট ‘এর কমিটি গঠন

রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে "প্রেসক্লাব জয়পুরহাট"এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় চিএারোড এলাকার বৈরাগীর মোড়ে প্রেসক্লাব জয়পুরহাট এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবে বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা কে সভাপতি ও বাংলা টিভি ও দেশ রুপান্তর প্রতিনিধি রেজাউল করিম রেজাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
প্রেসক্লাবের অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি এস এ টিভির প্রতিনিধি সোহেল আহমেদ লিও , সহ-সাধারণ সম্পাদক আনন্দ টিভির জেলা প্রতিনিধি নাহিদ আখতার, কোষাধ্যক্ষ দৈনিক আলোকিত সকালের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রাকিব,দপ্তর সম্পাদক দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি জনি সরকার,প্রচার সম্পাদক এশিয়ান টেলিভিশনের নেওয়াজ মোর্শেদ নোমান,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ ও বার্তা বাজার জেলা প্রতিনিধি মিলন রায়হান, কার্যনির্বাহী সদস্য দৈনিক ডেল্টা টাইমস এর তাহরিম আল হাসান, দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি আনিছুর রহমান বিটন,দৈনিক দেশ সেবার মাহফুজ রহমান রিভু।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.