
মোঃ হাবিবুর রহমান,রবিবা প্রতিনিধি: ‘প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ – প্রতিপাদ্য এবং ‘একটাই পৃথিবী’- স্লোগানকে সামনে রেখে ইন্টারন্যাশনাল ইয়ুথ সোসাইটি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট এর উদ্দ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উৎযাপন করা হয়েছে। রবিবার (৫ জুন) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১ এ দিবস উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ পরিবেশ রক্ষায় বিভিন্ন স্লোগান সম্মিলিত প্লেকার্ড হাতে দাঁড়িয়ে পরিবেশ দূষণের প্রতিবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি এবং বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফকরুল ইসলাম, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বরুণ চন্দ্র রায়, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান রিফাত-উর-রহমান, ইন্টারন্যাশনাল ইয়ুথ সোসাইটি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক প্রভাষক বিজন কুমার।
আরো উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের শিক্ষক প্রভাষক আরিফুল ইসলাম, প্রভাষক নজরুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষক প্রভাষক লায়লা ফেরদৌস হিমেল, প্রভাষক জাবেদ ইকবাল এবং প্রভাষক মুসলিমা জান্নাত মৌ। পরিবেশ দিবস সম্পর্কে অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াকিল আহমেদ বলেন, আমাদের উচিত প্রত্যেককে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানো। পরিবেশ সংরক্ষণের দায়িত্ব আমাদেরই। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার একটি হচ্ছে পরিবেশ সংরক্ষণ করা। তাই আমাদের অস্তিত্বকে টিকে রাখতে পরিবেশকে ভাল রাখতে হবে। একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনিল কুমার সুজন বলেন, এই পৃথিবী আমাদের সবার। তাই, পৃথিবীর পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের। আমাদের পৃথিবীকে রক্ষা করতে হলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।
ইন্টারন্যাশনাল ইয়ুথ সোসাইটি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের ক্যাম্পাস ডিরেক্টর মোঃ আব্দুল্লাহ আল মনির বলেন, আমরা পরিবেশ রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ সংগঠনের মাধ্যমে পরিবেশের দূষণরোধে জনসচেতনা সৃষ্টির চেষ্টা করছি। এর মাধ্যমে এসডিজির সকল লক্ষ্য অর্জন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার