প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২২, ১২:৩৯ পূর্বাহ্ণ
বগুড়ার সোনাতলায় অর্ধগলিত মরদেহ উদ্ধার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা পৌর এলাকার চমরগাছা লাহীরিপাড়া গ্রামের ফাঁকা মাঠের একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ই জুন) সকালে এলাকার কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
সোনাতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামাল হোসেন জানান, সকালে লাহীরিপাড়া গ্রামের লোকজন ডোবার মধ্যে কচুরিপানার নিচে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।
প্রায় ১০ দিন পূর্বে অজ্ঞাত এই ব্যক্তিকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে বলেও ধারনা করেন তিনি। ফরেনসিক টিম এসে পরিচয় সনাক্তের জন্য নমুনা ও আলামত সংগ্রহের পর মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.