
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে আমগাছ থেকে আম পারতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শুত্রুবার (৩ই জুন) দুপুর ২টার দিকে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কালসিমাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষক মোঃ জাহিদুল আহম্মেদ (৪৮) কালসিমাটি গ্রামের মোঃ আব্দুল জব্বার মাষ্টারের ছেলে। তিনি কাজীপুর উপজেলার আমিনা মুনসর ডিগ্রী কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
নিহতের চাচাতো ভাই ফারুক আহমেদ জানান, দুপুরে আমগাছে বাঁশের নড়ি দিয়ে তিনি আম পারছিলেন। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, এ ধরনের মৃত্যুর কোন খবর পাইনি।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার