
আবু তারেক বাঁধন পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৩ টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (১ জুন) উপজেলার স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (সহ সাধারণ সম্পাদক পদ মর্যাদা) মুমেন চৌধুরী রয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ /০২/২০২২ তারিখে পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের একটি বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত। উক্ত আলোচনা সভায় ও পূর্বের বহুবিধ কার্যক্রমে গাফিলতি ও অনুপস্থিতি এবং শৃঙ্খলার অবমূল্যায়ন পরলক্ষিত হওয়ার কারণে কমিটি গুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা ইউনিয়ন গুলো হলো ৫ নং সৈয়দপুর ইউনিয়ন ও ৮ নং দৌলতপুর ইউনিয়ন এবং ৯ নং সেনগাঁও ইউনিয়ন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুর রশিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ওই ইউনিয়ন গুলোতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি এক বছর আগে ঘোষণা করা হলেও ঘোষণা করা কমিটির নেতা কর্মীরা দলের কোন কার্যক্রমে অংশগ্রহণ না করা এবং উপজেলা কমিটির সাথে যোগাযোগ না রাখায় ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় গঠনতন্ত্র মেনে ও সাহসী নেতা কর্মীদের নিয়ে সম্মেলনের মাধ্যমে পুনরায় ৩টি ইউনিয়নে কমিটি ঘোষণা করা হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান