প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২২, ১০:৫২ অপরাহ্ণ
হাবিপ্রবি’র সমাজবিজ্ঞান বিভাগ ও ইএসডিও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগ এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) দুপুর আড়াই টায় হাবিপ্রবি'র সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ উজ জামান এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. আব্দুর রশিদ, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাসান জামিল, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. জুয়েল আহমেদ সরকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে উপস্থাপনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুদ্দিন দুরুদ।
ইএসডিও'র নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ উজ জামান সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সামনে অফুরন্ত সুযোগ সুবিধা অপেক্ষা করছে। আধুনিক বিশ্বে সমাজবিজ্ঞানীদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তাই সবাইকে পাঠ্যপুস্তকের পাশাপাশি ব্যবহারিক শিক্ষার উপর জোর দিতে হবে।' এ সময় তিনি বিভিন্ন রকম দিকনির্দেশনা প্রদান করেন সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে।
সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাসান জামিল বলেন, আমরা ইএসডিও'র সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে আরো এগিয়ে যেতে চাই। আমরা আশা করছি আমাদের শিক্ষার্থীরা অনেক ভালো কিছু করবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.