
ভালুকা প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে মাদরাসা পড়ুয়া দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে ২জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজৈ ইউনিয়নের পনাশাইল সৌদিয়ান মসজিদ সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়,দারুল উলুম হুসাইনীয়া মাদ্রাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী সাফা মরিয়ম ও মানসুরা মীম স্থানীয় সৌদিয়ান মসজিদ সংলগ্ন এলাকায় খেলাধুলা করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনা স্থলেই মোহনা গ্রামের সোহাগ মিয়ার শিশুকন্যা সাফা মরিয়ম (১০) নিহত হয়।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর পনাশাইল গ্রামের আজাহার মিয়ার শিশুকন্যা মানসুরা মীমের (৯) মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা জানান,‘বিষয়টি খুবই মর্মান্তিক।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান