
দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা পরিষদের আয়োজনে ২ নং রাজাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ মত বিনিময় সভায় ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারি রাজাপুর ও কোরাইশমুন্সি বাজার সৃষ্ট জটিলতা নিরসনে জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথ মতবিনিময় সভায় মিলিত হন।
এমপি নিজাম উদ্দিন হাজারি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গের সর্বসন্মতিক্রমে জনগনের কল্যাণে পূর্বের স্থানে রাজাপুর ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিচালিত হবে। ভবিষ্যতে ভবণের বিষয়ে আন্তরিকতার সহিত দেখা হবে। তবে এরপর থেকে কেউ উদ্যেশ্য প্রণোদিত ভাবে মানববন্ধন বা কোন প্রকার বিশৃংঙ্খলা করে থাকলে তা আইনগতভাবে ব্যাবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, দাগনভূঞা উপজেলা ২ নং রাজাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তরকে কেন্দ্র করে রাজাপুরে মানববন্ধনে বিশৃঙ্খলা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন ৫ জন। গত ২৯ শে মে রোববার বিকেলে রাজাপুর বাজারে মানববন্ধন চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়ার সূত্রপাত এতে ইউনিয়ন পরিষদের স্থানান্তর নিয়ে বেধে যায় সংঘর্ষ। ৮ টি মোটরসাইকেল ভাংচুর করেন দৃর্বৃত্তরা।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত