প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২২, ৪:২০ অপরাহ্ণ
বগুড়া শেরপুর পৌর মেয়রের হস্তক্ষেপে বিদ্যুৎ খুটিতে বাল্ব

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকার হস্তক্ষেপে বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের শান্তিনগর এলাকায় অবশেষে বিদ্যুৎ খুঁটিতে পৌরসভার বিদ্যুৎ বাল্ব লাগানো হয়েছে। জানা যায় প্রায় দুই সপ্তাহের অধিক সময় যাবৎ শান্তিনগর এলাকায় পৌরসভার বিদ্যুৎ খুঁটিতে বাল্বের আলো জ্বলছিলো না। এলাকাটি অন্ধকারে নিমজ্জিত ছিল। এলাকার লোকজন অন্ধকারে চলাচল করতে বাধ্য হয়েছে। যার ফলে সন্ধ্যার পর থেকেই এলাকায় অপরাধীদের চলাফেরা ছিল লক্ষণীয়। অন্ধকার দূর করতে দায়িত্বশীলদের কোন কার্যকর পদক্ষেপ দেখা যায় নি।
অবশেষে কিছুটা বাধ্য হয়েই সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকা অফিস থেকে বুধবার সন্ধ্যায় পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকার সাথে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিক ভাবে সুপারভাইজার লিটন কে এলাকা পরিদর্শনে পাঠান। পরিদর্শন শেষে সুপারভাইজার লিটন বলেন মেয়র সাহেবের নির্দেশে বৃহস্পতিবার শান্তিনগর এলাকার অন্ধকার দূর করতে বিদ্যুৎ খুঁটিতে বাল্ব লাগানো হবে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌরসভার বিদ্যুতের লাইনম্যান এসে শান্তিনগরে বিভিন্ন বিদ্যুৎ খুঁটিতে বাল্ব লাগিয়ে দিয়েছেন। এতে অত্র এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.