
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী (পিজিসিএল)’র প্রাইভেটকার চাপায় রিক্সা চালক সোহরাব আলী (৫৫) নিহত হয়েছেন। বুধবার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের শিয়ালকোল বাজারে দুর্ঘটনায় নিহত রিক্সাচালক শিয়ালকোলের মৃত আবেদ আলীর ছেলে। প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-ঘ-১৮-০২৯৬) পিজিসিএল’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী ফজলে আলম নিজে চালাচ্ছিলেন বলে জানা যায়।
আটক প্রাইভেটকার উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনার পর তোপের মুখে পড়েন প্রকৌশলী। পরে রিক্সা চালকের ছেলে আমজাদকে চাকরীর আশ্বাস ও দেনদরবারে বিষয়টির রফা হয়। পুলিশ লাশ উদ্ধার করলেও মামলা না হওয়ায় ময়না তদন্তও হয়নি। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, ‘জনরোষ থেকে সরকারী সম্পত্তি রক্ষায় প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। মামলা না হওয়ায় লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের এবং কারটি পিজিসিএল কর্মকর্তার জিম্মায় বুঝে দেয়া হয়েছে।
প্রকৌশলী ফজল আলম মোবাইলে বলেন, দুর্ঘটনায় জনরোষে পড়ে আমি বিধ্বস্ত। কথা বলার মত অবস্থায় নেই।
অন্যদিকে, ভিকটিমের ছেলে আমজাদ হোসেন সন্ধায় বলেন, ‘স্থানীয়দের মধ্যস্থতায় আমার চাকরীর আশ্বাস পেয়ে শেষ পর্যন্ত থানায় মামলা করা হয়নি।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার