প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২২, ৪:৫৮ অপরাহ্ণ
বগুড়ার ধুনটে অবৈধভাবে চাল মজুদ করায় ৫০ হাজার টাকা জরিমানা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে অবৈধভাবে চাল মজুদ করার দায়ে মেসার্স বর্ণ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যামান আদালত। বুধবার বেলা ১২টায় ধুনট বাজার ও অফিসারপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার সাহা।
অভিযান কালে অফিসারপাড়া এলাকায় লাইসেন্স বিহীন ভাবে অবৈধ ভাবে চাল মজুদ করায় মের্সাস বর্ণ ট্রেডার্সের মালিক সাহা সঞ্জিব কুমার কে অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রন আইন ১৯৫৬ এর ৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক আমিনুল ইসলাম, ভারপাপ্ত অসি এলএসডি নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.