
রবিউল হাসান লায়ন: জামালপুর থেকে তিস্তা ট্রেনের ৬০টি আসন কেটে নেয়ার প্রতিবাদে, টিকেট কালোবাজারি বন্ধ ও চট্রগ্রামগামী বিজয় ট্রেন জামালপুর থেকে চালু করা এবং জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তনসহ রেলের যাত্রী সেবার মান বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে পরিবেশ রক্ষা আন্দোলন ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিল্লোল সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা সাংবাদিক উৎপল কান্তি ধর, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব তূষার মল্লিক, সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন। এসময় বক্তারা তাদের উল্লেখিত দাবী অবিলম্বে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার