
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন শহীদ মাহমুদ হাবিব হিমেল একাডেমিক ভবনে ওয়েল্ডিং এর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর।
বিদ্যুৎস্পৃষ্ঠে নিহত ব্যক্তির নাম সাগর হোসেন (২২)। সে নেত্রকোনা জেলার আদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে । ছাত্র উপদেষ্টা বলেন, ওয়েল্ডিংয়ের কাজ করার সময় দুপুর ১২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। পরে কর্তব্যরত চিকিৎশসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ এখনো মেডিকেল কলেজ হাসপাতালে আছে বলেন জানান তিনি।
তিনি আরো বলেন, সার্বিক বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় থেকে টিম পাঠানো হয়েছে।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার