
রাকিবুল হাসান রাকিব জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলা রোভারের গ্রুপ সভাপতি ও মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জয়পুরহাট জেলা রোভার আয়োজিত সদর উপজেলার মুজিবর রহমান ঢালি মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি শরীফুল ইসলাম।
জেলা রোভারের কমিশনার অধ্যাপক আঃ মজিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা রোভারের সম্পাদক মাহবুব মোর্শেদুল আলম লেবু প্রমুখ। জেলা রোভারের নানাবিদ সমস্যা ও সুপারিশমালা নিয়ে বক্তব্য দেন জেলা রোভারের কোষাধ্যক্ষ আঃ আজিজ, জেলা রোভার স্কাউট লিডার রুহুল আমিন, অধ্যক্ষ মোখছেদ আলী, মাওলানা আঃ মতিন প্রমুখ।
কর্মশালায় জেলা রোভারের বাস্তবায়িত কর্মসূচি ও পরিকল্পিত কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার