
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা গাঁজাসহ মনির উদ্দিন (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় সান্তাহার ইউনিয়নের প্রসাদখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মনির উদ্দিন দমদমা গ্রামের আশরাফ আলীর ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ইউনিয়নের প্রসাদখালী গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান