
খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নবীন বিশ্বাস (২৫) নামে এক রোগীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) সকাল ৯টার দিকে নগরীর রয়েল মোড়ের নিকটে ওই মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তিনি নড়াইল জেলার কালিয়া থানার হররীয়া গ্রামের নারায়ন চন্দ্র বিশ্বাসের পুত্র।
মাদক নিরাময় কেন্দ্রের সাব এসিসট্যান্ট মেডিক্যাল কমিউনিটি অফিসার তন্ময় বিশ্বাস বলেন, সকাল সাড়ে ৮ তার দিকে নবীন বিশ্বাস ব্রাশ করে বারান্দায় যায়। পরে ৯ টার দিকে খাবার দেওয়ার সময়ে দেখা যায়, সে গলায় গামছা পেচানো অবস্থায় জানালার গ্রিলে ঝুলে আছে। পরে তাকে আমরা সেখান থেকে নামায়। তখন সে অজ্ঞান ছিল। তখন চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌছালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, কোন ব্যক্তি আত্মহত্যা করলে সেখানে স্বাভাবিক মলমূত্র পাওয়া যায়। তবে মাদক নিরাময় কেন্দ্রে কিছু পাওয়া যায়নি। তাই নবীন বিশ্বাস আত্মহত্যা করেছে কি-না তা আমরা নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান