
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মে) বাদ যোহর শহরের ফুলবাড়ি উওরপাড়া বায়তুল জান্নাত জামে মসজিদে ১৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলমের নিজ উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে, ওয়ার্ড বিএনপি নেতা বেলাল হোসেন, জাহিদুর রহমান সোহেল, পিন্টু মাস্টার, শহীদ গাজী, নুর আলম, আফসার আলী, আফজাল হোসেন, আনিসুর রহমান, বোরহান উদ্দিন, মনসুর রহমান, আব্দুল খালেক, শফিজল, আঙ্গুর হোসেন, সোহেল, সাজ্জাদ আলী, রবিন, জুপী, রাসেল, মুকুলসহ ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও মুসল্লিরা অংশ নেন। দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র মসজিদের খতিব ও ইমাম মাওলানা মো. নূরুল ইসলাম।।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার