
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের প্রতিটি চা বাগানে বাগানে উৎসব মুখর পরিবেশে নতুন বছরের চা পাতা উত্তোলন শুরু হয়েছে। নতুন নতুন চা পাতা উত্তোলনের আনন্দ চলছে প্রতিটি বাগানে বাগানে। আর ভালো চা পাতা পেয়ে খুশি চা শিল্প সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।
রোববার (২৯ মে) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় চা পাতা উত্তোলনের উদ্বোধন করেন চা বাগানের মালিক অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ। চা বাগান মালিক অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ সাংবাদিকদের জানান, এ বছর আগাম বৃষ্টি পেয়েছেন, আর বছরের বাকি সময় পরিমিত বৃষ্টি হলেও আবহাওয়া অনুকুল থাকলে এ বছর তার গড় উৎপাদন আরও বাড়বে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান