
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার আনায়ারপুর গ্রামের এক কৃষকের ক্রয় কৃত সম্পত্তি রোপণকৃত ১৬০ টি গাছের চারা রাতের আধারে উত্তোলন করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ২নং কালের পাড়া ইউনিয়নের আনায়ারপুর মৃতঃ আলেফ উদ্দিন প্রাং এর ছেলে কৃষক মোঃ রোজাউল করিম,বিগত ২০০৭ সালে একই গ্রামের মৃত জমির প্রাং মেয়ে মোছাঃ আইভান খাতুন ও মোছাঃ সমাপ্ত খাতুন নিকট থেকে আনায়ারপুর মৌজার ৭৪ শতক জমি কোবলা দলিল মূলে ক্রয় করে ভোগ দখল করে আসছে। যাহার জে,এল,নং ৩৬ খতিয়ান নং ৯২/৯৩ দাগ নং ৫৭৩/ ৫৭৩ ধানী মোট ৭৪ শতক জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসিতেছে।
৭৪ শতক জমি মধ্যে ৩০ শতক জমিতে ইউকালেক্টর বেলজিয়াম আকাশমনি মোট ১৬০ টি গাছের চারা বিগত এক মাস আগে রোপণ করেন। তাহার জমির রোপণকৃত ১৬০ টি গাছের চারা গত রোববার (২৯ই মে) রাতে যেকোনো সময় প্রতিবেশী মৃতঃ দারাজ প্রাং এর ছেলে মোঃ সরাফ মাস্টার প্রামানিক (৫৫) মোঃ বাবলু প্রাং (৫০), মোঃ লাবলু মিয়া (৪৫),মোঃ দিলববর প্রাং (৫৮) ও মৃত মালেক উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৫৫),ও মোঃ ছাইফুল ইসলাম আমার ক্রয় কৃত সম্পত্তির রোপণকৃত ১৬০টি গাছের চারা তুলে নষ্ট করে ফেলেছেন।
বিবাদী মোঃ সরাফ মাস্টারকে জিজ্ঞাসা করলে তিনি সংবাদকর্মী এম,এ রাশেদকে বলেন ওই সম্পত্তি দীর্ঘদিন যাবত আমরা ভোগ দখল করিয়া আসিতেছি, আমাদের সম্পদ দখল করার জন্য তিনি গাছের চারা রোপণ করেন। রিপোর্ট লেখা কালীন থানায় ও কোর্টে কোন মামলা দায়ের হয় নাই মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ রেজাউল করিম।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা