
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : চকরিয়া উপজেলার ডুলহাজারা ডিগ্রী কলেজের (২৫)রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত । ২৯ই মে (রবিবার) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা-উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান নওফেল, এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাতে কলমে কারিগরি শিক্ষা প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ গড়ার কাজে ভূমিকা রাখবে, এবং বিদেশীদের তাদের ভাষায় দিক-নির্দেশনা দিতে জানতে হবে; অনুবাদ করে দেওয়ার জন্য আরবীতেও পারদর্শী হতে হবে , মন্ত্রী আরো বলেন,কাজ জানা না থাকলে অনার্স মাস্টার্স পিএইচডি ডিগ্রী দিয়ে লাভ হবেনা,
ফেইসবুক ইউটিউবে ঢুকে হুজুররা অমুক তমুককে গালি দিচ্ছে এগুলো শুনে লাভ নেই; ভাল কিছু শিখতে হবে,
নিজেকে আত্মনির্ভরশীল করার মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়তে আজকের শিক্ষার্থীদের সকল বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাইদী,চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল