প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২২, ৭:৪৩ অপরাহ্ণ
নওগাঁয় বায়নানামা করে অতিরিক্ত জমি দখলের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় অসহায় এক কৃষক পরিবারের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষ প্রভাবশালীদের হুমকির মুখে আতঙ্কে দিন কাটাচ্ছেন কৃষক পরিবার। শহরের জনকল্যান এলাকায় এ ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী ঐ পরিবারটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, নওগাঁ সদর উপজেলার আরজি মৌজায় মোমিনুল ইসলাম তার কেনা সম্পত্তি বিক্রির জন্য খোঁজ করলে খাস নওগাঁ এলাকার তমিজ উদ্দীনের স্ত্রী কাজল রেখা উক্ত সম্পত্তি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেন। এবং জমির দরদাম মিটিয়ে লিখিত বায়না নামাও করেন। বায়না সূত্রে ১লাখ টাকাও মোমিনুলের হাতে তুলে দেন। এবং বাকি টাকা ১০ মে পরিশোধ করে জমি বুঝিয়ে নিবেন বলে চুক্তি হয়। কিন্তু ১০ তারিখ পেরিয়ে গেলেও কোন টাকা পয়সা না দিয়ে বিভিন্ন গড়ি মসি শুরু করেন।
এর মাঝে গত ২৩ মে কাওকে কিছু না জানিয়ে কাজলরেখা তার ভাই আব্দুর রাজ্জাক ও ছেলে রাব্বিকে সাথে নিয়ে আমিন ডেকে জমিতে পিলার দেন এবং ভেকু মেশিন দিয়ে ঐ জমিতে পুকুর সহ মাটি ভরাটের কাজ শুরু করেন। এমতঅবস্থায় জমির মালিক মোমিনুল ইসলাম জানতে পেরে ঘটনা স্থলে গিয়ে তাদের বলেন জমির টাকা পরিশোধ না করে জমি পরিমাপ না করে পুকুর তৈরির কারন জানতে চাইলে তারা তাকে বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকেন। শেষে জমির মালিক মোমিনুল এর কোন প্রতিকার না পেয়ে ৩জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী মোমিনুল ইসলাম বলেন, আমার সংসারে টাকার প্রয়োজন হওয়াতে আমি ঐ জমিটা বিক্রি করার সিদ্ধান্ত নেই। খাঁসনওগাঁর কাজল রেখা নামে ঐ মহিলা জমির দরদাম ঠিক করে বায়না দেন। এবং ডিড অনুযায়ী বাঁকি টাকা ১০ তাখিরের মাঝে পরিশোধের কথা হয়। কিন্তু টাকা পরিশোধ না করেই জমি না বুঝিয়ে নিয়েই তারা জমি ভরাট শুরু করেছে এবং বিক্রির অতিরিক্ত ২কাঠা জমি তারা ভরাট করে ফেলেছে এবং পাশে আমার আরো জমি আছে সেই জমি পুকুর বানিয়ে ভেকু মেশিন দিয়ে তারা অতিরিক্ত জমি ভরাট করেছে। আমি এর কারন জানতে চাইলে তারা উল্টো আমাকে হুমকি দিচ্ছে। এবং আমার সব জমি দখল নিয়ে নিবে বলে হুমকি ধামকি প্রদান করছে।
এবিষয়ে খাঁসনওগাঁর কাজল রেখা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার দিন আমি মাঠে গেলে ভেকু মেশিন দেখতে পেয়ে ঐ জায়গা ভরাট করেছি। আমার উচিত ছিল মালিককে জানানো কিন্তু না জানিয়ে কাজটা করা আমার ভুল হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল বর্তমানে সেখানে কাজ বন্ধ রয়েছে পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.