হোম » সারাদেশ » উল্লাপাড়ায় প্রত্যাশা মাইগ্রেশন ফোরামের মিটিং অনুষ্ঠিত

উল্লাপাড়ায় প্রত্যাশা মাইগ্রেশন ফোরামের মিটিং অনুষ্ঠিত

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে ব্র্যাক মাইগ্রেশন ফোরামের মিটিং অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে উল্লাপাড়া ফুডপার্ক রেস্টুরেন্টে সংগঠনটির সভাপতি ইউসুফ আলী মন্টু এর সভাপতিত্বে, ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর মোঃ আঃ মাজেদ এর সঞ্চালনায় ও ফিল্ড অর্গানাইজার মোঃ আরিফুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় প্রত্যাশা ব্র্যাক মাইগ্রেশন ফোরামের মিটিং অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ব্র‌্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম, উপজেলার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সম্ভব্য অভিবাসী ও বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে প্রত্যাশার সাথে একযোগে কাজ করছে মাইগ্রেশন ফোরাম মাইগ্রেশন কমিটি। এরই ধারাবাহিতায় উক্ত সভায় ফোরামের বিগত দিন ও সামনের কর্মপরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় আইওএমথর সাথে ব্র্যাকের অংশীদারিত্বের ভিত্তিতে ১০টি সেন্টার অফিসের মাধ্যমে বাংলাদেশের ৬৪টি জেলায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

এছাড়া গণনাটক, কমিউনিটি মিটিং, ভিডিও শো, টি-স্টল মিটিং, ইউনিয়ন কর্মশালা, উপজেলা কর্মশালা, জেলা কর্মশালা, অভিবাসী দিবস উদযাপন, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেশন কমিটি, মাইগ্রেশন ফোরাম এবং অভিবাসী মেলার ও পপ সং এর মাধ্যমে মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা প্রকল্পের অধীনে কমিউনিটিতে বিদেশ গমনে সচেতনতা বৃদ্ধি ও মানবপাচার প্রতিরোধে উল্লেখিত কার্যক্রমগুলি বাস্তবায়ন করা হচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!