
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার বর্ধিত সভা-২০২২ অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ মে) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে এ বর্ধিত সভা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি-এঁর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শাহজাহান খান এমপি। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কার্যনির্বাহী সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাড. সফুরা বেগম রুমী, আবদুল আউয়াল শামীম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ সিরাজুল হক, মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া