
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির নেতাদের লাগাতার মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। শুক্রবার(২৭ মে) সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভর সভাপতিত্বে পরে এক আলোচনা সভায় বক্তব্য দেন,জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সোহেল রানা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহির উদ্দিন,জেলা স্বেচ্ছাসেবকলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্বপন কুমার ঘোষ,উপ-মহিলা বিষয় সম্পাদক শিউলী আক্তার,সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান টিটু,প্রভাষক আল মামুন,রহিম,সাধারণ সম্পাদক আবু ওয়াফু তপু,যুন্ম সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, দপ্তর সম্পাদক আবু হাসনাত মশিউর রহমান রুমন প্রমূখ।
এসময় বক্তরা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিএনপি নেতারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তারা কখনো দেশের মানুষের শান্তি দেখতে চায়না। দেশের উন্নয়ন তারা সহ্য করতে পরেনা। তারা শুধু মিথ্যাচার দিয়েই এগিয়ে যেতে চায়। আমাদের নেত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য নিয়ে বিএনপির নেতারা ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। সেই সাথে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করে উদ্দেশ্য প্রণোদিতভাবে তথাকথিত প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যকে ‘হত্যার হুমকি’র বয়ান তৈরি করছে তারা। আমরা এর তীব্র নিন্দা জানাই।
এছাড়াও বিক্ষোভে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতারা জেলা ডাকবাংলো চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল