হোম » সারাদেশ » নীলফামারীতে ভুট্টার বাম্পার ফলন দাম ভালো পাওয়ায় কৃষকের মুখ হাসি। 

নীলফামারীতে ভুট্টার বাম্পার ফলন দাম ভালো পাওয়ায় কৃষকের মুখ হাসি। 

মোঃরিমন চৌধুরী ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ ধান ও গমের চাইতে বেশি পুষ্টিগুন সমৃদ্ধ, ভুট্টা চাষাবাদে সুবিধা,পরিশ্রম কম ও অল্প খরচে অধিক লাভ হওয়ায় জেলায় চলতি মৌসুমে ভুট্টা চাষাবাদে ব্যপক আকারে ঝুকে পরেছে কৃষক । কৃষি বিভাগের পরামর্শ ও আবহাওয়া অনুকুলে থাকায় এবার ফলনও হয়েছে বাম্পার।সেই সাথে ভালো দাম পাওয়ায় ভীষন খুশি নীলফামারীর কৃষকেরা। সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরনিবাড়ী গ্রামের নরেশ চন্দ্র রায় বলেন ভুট্টা আবাদ করি ১একর, লক্ষীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা গ্রামের কৃষক ইয়াকুব আলী ১ একর দুই বিঘা জমিতে ভুট্টা নাগাছি বিঘা প্রতি খরচ ৮ হাজার টাকা,ফলন ৩৩ শতাংশে নিম্নে পঞ্চাশ মনের উপরে হবে বর্তমান দামও ভালো প্রতি কেজি ২৬ হতে ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আশা করছি এবার  ভালো লাভ হবে ।
নীলফামারীর সদর চওড়া ইউনিয়নের কৃষক, দিলীপ রায় দুই বিঘা(৬৬ শতাংশ)ডোমার বোরাগাড়ী ইউনিয়নের ব্রজগোপাল রায় ১ একর ৩৩ শতাংশ জমিতে ভুট্টা চাষ করেন এবং বলেন এবারের যে বাজার এ কারনেই আগামী আবাদের পরিমাণ আরো বাড়িবে।  ডোমার ‍উপজেলার হরিণচড়া ইউনিয়নের কৃষক আলতাফ হোসেন বলেন বালুমাটিতে কিছুই হতো না সেই পতিত জমিতে এখন প্রচুর পরিমানে ভুট্টা আবাদ হচ্ছে মানুষের অভাব আর নাই বর্তমানে প্রতি কেজি ভুট্টা প্রায় ২৬ হতে ২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তাছাড়া এবার বিঘা প্রতি ফলন ৪৫ হতে ৫৫ মনের উপড়ে এজন্য ভালো পোষাবে। এ বিষয়ে কথা হলে নীলফামারী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক(ডিডি)আবু বক্কর সিদ্দিক বলেন, এবার জেলায় ২৩ হাজার ৪৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষমাত্রা ছিল। স্বল্প খরচে চাষাবাদ ও অধিক লাভজনক হওয়ায় কৃষকের কাছে ভুট্টা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গতবারের চেয়ে এবার এবার ১৫ হেক্টর অতিরিক্ত ভুট্টা চাষাবাদ হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!