হোম » সারাদেশ » রৌমারীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

রৌমারীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

কুড়িগ্রামপ্রতিনিধি: তৃতীয় শ্রেণীর ছাত্রী মাধুরী আকতার (৮) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়। শুক্রবার (২৭ মে) সন্ধ্যার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের চর লাঠিয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মাইদুল ইসলামের মেয়ে বলে জানা যায়।স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, মাধুরী ও তার বড় ভাই মুরাদ হোসেনের সাথে আম খাওয়া নিয়ে ঝগড়া হয়। পরে তার বাবা মাইদুল ইসলাম মাধুরীকে গালিগালাজ করে কৃষি জমিতে কাজ করতে যায়। এসময় বাবার উপর অভিমান করে পরিবারের সবার অজান্তে ঘরের ধরনার সাথে ওড়না বেধেঁ ও গলায় পেচিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন বাড়িতে এসে মাধুরীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা রৌমারী থানায় খবর দিলে পুলিশ কিশোরীর লাশ উদ্ধার করে থানায় আনে। মাধুরী চর পাহাড়তলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। এঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, মৃত্যু কিশোরাীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!