
জসিম উদ্দীন ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের পতনডোবা গ্রামের সমাজসেবক রফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের ভিত্তিতে সামাজিক মাধ্যম ফেসবুক এবং অনলাইন প্রত্রিকায় অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে রফিকুল। ২৬শে মার্চ দুপুরে উপজেলার চৌরঙ্গীবাজারের চা দোকান আড্ডায় রফিকুল ইসলাম জানান, গত ১৮/০৫/২০২২ইং তারিখে আমার বিরুদ্ধে উপজেলা নিবার্হী অফিসার বরাবর বয়স্ক ভাতা প্রতারনার অভিযোগ দায়ের করেন মাইমুনা বেগমের পক্ষে স্বামী ইব্রাহীম। উক্ত অভিযোগটি ২২/০৫/২০২২ তারিখে প্রত্যাহার করেন বাদী ইব্রাহীম। অভিযোগ প্রত্যাহার বরাত দিয়ে জানা যায়, ভুল বুঝাবুঝির কারণে অভিযোগ দায়ের করা হয়ে ছিল। আসলে রফিকুল ইসলাম নির্দোষ তার এই কাজে কোনো হাত ছিল না, আমাকে কিছু লোক ভুল বুঝায়ে অভিযোগ করিয়েছে। বিসয়টি স্থানীয় পর্যায়ে মিটিয়ে ফেলেছি। পতনডোবা গ্রামের স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম একজন সমাজসেবক তিনি গরীব, অসহায় মানুষের জন্য সবসময় ছুটে চলেন। তার জন্য এলাকায় কোনো অপরাধ হয় না। এবং ছোটখাটো স্থানীয় বিষয়গুলি তিনি মিমাংসা করেন। সাধারণ মানুষ বিপদে পরলে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। রফিকুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল সবসময় লেগে আছে, আমি সাধারণ মানুষের জন্য কিছু করলে তারা আমার বিরুদ্ধে অবস্থান নেন। আমি জরুরী ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা নেব।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান