হোম » সারাদেশ » দাগনভূঞায় স্কুল শিক্ষার্থীর ও গৃহবধূর আত্মহত্যা

দাগনভূঞায় স্কুল শিক্ষার্থীর ও গৃহবধূর আত্মহত্যা

দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: ফেনীর দাগনভূইয়ার মাতুভুইয়া ইউপির মোমারিজপুর উচ্চ বিদ‍্যালয়ের দশম শ্রেনীর ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বুধবার  ২৫ শে মে বিকেলে  নিজ বাড়ির পাশের একটি বাগানের গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। মৃতের নাম মাহিম, সে ৭নং মাতুভূঞা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফারুকের ( মুয়াদার) বাড়ির মোঃ মিজানের ছেলে। এলাকাবাসী বলছে এটি আত্মহত্যা।
মাহিমের তার ক্লাসের সহপাঠী এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো। পরে বিষয়টি জানাজানি হলে তার পিতা তাকে শাসন করে। এতে মাহিম সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেঁচে নেয় বলে জানিয়েছে এলাকাবাসী।
অন্যদিকে স্বামীকে ভিডিও কলে রেখে বাপের বাড়ীতে গৃহবধূর  আত্মহত্যা। বুধবার ২৫ শে মে  রাত ১০.৩০ মিনিটের সময়   উপজেলার ৫ নং ইয়াকুবপুর ইউনিয়নের এতিমখানা বাজার সংলগ্ন ফাজিল সেরাং বাড়ীর মোঃ জসীম উদ্দিনের মেয়ে সুরাইয়া জাহান রুমে পাখার সাথে ওড়না দিয়ে আত্মাহত্যা করেন।তার দুই টি কন্যা সন্তান রয়েছে। দাগনভুইয়া থানার ওসি হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে ফোর্স নিয়ে যাচ্ছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!