
এম আই হোসেন পোরশাঃ আধুনিক, যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা পেতে শিক্ষার্থীরা ছুটছেন গাংগুরিয়া ডিগ্রী কলেজে। বর্তমান কম্পিউটার যুগে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় গাংগুরিয়া ডিগ্রী কলেজে দেওয়া হচ্ছে যুগোপযোগী শিক্ষা। আর দিনদিন শিক্ষার্থী পাওয়াই বিনা ভাড়ায় আরো একটি পরিবহন যুক্ত করলেন কলেজ কর্তৃপক্ষ।
নওগাঁ পোরশা উপজেলার অন্যতম কলেজ গাংগুরিয়া ডিগ্রী কলেজ। বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরি দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। শিক্ষকমন্ডলী সন্তানের মত ছাত্র-ছাত্রীদের প্রতিটা বিষয়ে বাস্তব জীবনের প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে নীতি-নৈতিকতার পাশাপাশি কর্মমুখী শিক্ষা হাতে কলমে প্রদান করে যাচ্ছেন। ক্লাসের পড়া ক্লাসে তৈরি করে দেওয়া হচ্ছে।
আর এ শিক্ষাদান পদ্ধতির সুনাম ছড়িয়ে পড়ায় বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন শিক্ষার্থীরা। এ কলেজে পড়লে কোনো শিক্ষার্থীর অর্থ অভাবে ঝরে পড়েন না। কলেজের নিজস্ব পরিবহনে তারা বিনা ভাড়ায় আসা-যাওয়া করতে পারেন। আরে পরিবহন যায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ছাত্র আনতে।
যেখানে অসহায় ছাত্র সেখানেই দাঁড়িয়েছেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মনজুর মোর্শেদ চৌধুরী। ইতোমধ্যে ঝরে পড়া হতদরিদ্র কয়েকজন শিক্ষার্থীর বাড়িতে ছুটে গেছেন এই মানবতার ফেরিওয়ালা কারণ জেনে তাদের শিক্ষার ব্যয় গ্রহণ করছেন তিনি।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার