
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শেরপুরে এনামুল হক নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ই মে) সকাল ৯ টায় গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া মহাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত এনামুল হক (৩০) হাপুনিয়া কলোনি এলাকার মোতালেবের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত এনামুল হক তার খালা জাহানারা খাতুন এর বাড়িতে থাকতো। এ বিষয়ে জাহানারা খাতুন জানান, সে মানসিক ভারসাম্যহীন ছিল। তাকে একটি টিনের ঘর দেওয়া হয়েছিল সেই ঘরটি সে বিক্রি করে ফেলেছে। পরে আবারও একটি ছোট্ট কুঁড়ে ঘর দেওয়া হয়েছে, সারারাত বাজার এলাকায় ঘোরাফেরা করে সকাল বেলা বাড়িতে এসে সে ওই কুঁড়েঘরে ঘুমাতো। আজ সকালে সে আর বাড়িতে ফেরেনি। সকাল সাড়ে আটটার দিকে এলাকাবাসী তার লাশ দেখে আমাকে খবর দেয়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের গলার ছুরির আঘাত ও পেটে ছুরির আঘাত পাওয়া গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন