প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২২, ৬:০৮ পি.এম
বগুড়ার ধুনটে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ধুনটে ১৫০ গ্রাম গাঁজাসহ আব্দুল জব্বার (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৫ মে) সকালে উপজেলার ছোট এলাঙ্গী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল জোব্বার ওই গ্রামের মৃত. মতিউর রহমানের ছেলে। থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে মাদক ব্যবসায়ী আব্দুল জোব্বার ছোট এলাঙ্গী তিন মাথা মোড়ে মাদক বিক্রি করতে ছিলো। গোঁপন সংবাদের ভিত্তিতে থানার এসআই অমীত বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার নিকটে থাকা ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.