
রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে তুলসীগঙ্গা নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে আরেফিন নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় সদর উপজেলার কোমরগ্রাম পশ্চিম পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আরেফিন সদর উপজেলার কোমরগ্রাম পশ্চিম পাড়া গ্রামের মিষ্টি আলীর ছেলে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলার সাথীদের সঙ্গে বাড়ির পাশে তুলসীগঙ্গা নদীর পাড়ে খেলতে যায় আরেফিন।খেলাধুলার একপর্যায়ে সবার অজান্তে নদীর পানিতে পড়ে যায়।
শিশু আরেফিন এর পরিবার অনেক সময় ধরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে নদীর পানিতে ভাসতে দেখা যায় আরেফিনকে। পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান