
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে অজ্ঞাত বাস চাপায় মোটরসাইকেল চালক জিসা (১৯) নামে কলেজ ছাত্র নিহত হয়েছে। এঘটনায় সিফাত হোসেন (১৮) আহত হয়েছে। বুধবার (২৫ মে) সকাল ১০ টায় সদর উপজেলার খোকশাবাড়ী স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে এ দুঘর্টনা ঘটে। নিহত জিসান শহরের পৌর এলাকা সমাজ কল্যাণ মোড়ের জুয়েল শেখের ছেলে ও ছোনগাছা কারিগরী কলেজের ছাত্র। আহত অপর আরোহী একই এলাকার মামুনের ছেলে সিফাত। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে কলেজ ছাত্র দুই বন্ধু মোটরসাইকেল যোগে ছোনগাঁছা যাচ্ছিলেন। এসময় ওই এলাকায় পৌছালে অজ্ঞাত বাস চাপায় ঘটনাস্থলে মারা যায় জিসান। এবং আহত হয় তার বন্ধু সিফাত। আহত অবস্থায় সিফাতকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা