প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২২, ৮:২৯ অপরাহ্ণ
পীরগঞ্জে আম বাগান মালিকদের কৃষি পরামর্শ প্রদান

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আম বাগান মালিকদের কৃষি পরামর্শ প্রদানে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সেনগাঁও ইউনিয়নের আগ্রাগরিনা বাড়ি ফাসপাড়া এলাকায় গ্রীন বাংলা এগ্রোভেট লিমিটেড কোম্পানি এ মাঠ দিবসের আয়োজন করে। মাঠ দিবসে ,গ্রীন বাংলা কোম্পানির ন্যাশনাল সেলস ম্যানেজার স্যামা প্রসাদ সাহা,দিনাজপুর জোনের জোনাল সেলস ম্যানেজার অনুপ কুমার রায়,ঠাকুরগাঁও টিএস এম মোস্তফা কামাল,সিনিয়র মার্কেটিং অফিসার আনছারুল ইসলাম, বাগান মালিক আনোয়ারুল,সেলিম রানা হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। মাঠ দিবসে উপজেলার ৫০জন আম চাষী অংশগ্রহণ করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.