প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২২, ১২:৪৮ পূর্বাহ্ণ
থানা ঘেরাও মা ছেলের হত্যাকারীর গ্রেফতারের দাবীতে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে হাফসা আকতার (২৬) ও তার ছেলে হাবিব (৫ মাস)’র হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি। রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে নতুনবন্দর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তুরা রোড দিয়ে শাপলা মোড় হয়ে থানা গেটে অবস্থান করেন বিক্ষোভকারিরা। তারা অবিলম্বে হত্যাকারিদের গ্রেতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন। পরে থানার পক্ষে ওসি তদন্ত এমআর সাঈদ দ্রুত আসামীদের চিহ্নত করে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয় এবং স্থান ত্যাগ করেন। এসময় সাজেদুল করিম জুয়েল, ফজলুল করিম, পলাশ, শিপন, আব্দুস সবুর, জিয়াউর রহমান, জবেদা, মরিয়ম ও আসমা বক্তব্য দেন। তারা বলেন, যেভাবে মা ও ছেলেকে নির্মম ভাবে হত্যা করেছে,অথচ থানা পুলিশের অবহেলার কারনে ৩৮ ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত এর সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
প্রসঙ্গত, গত শনিবার ভোর রাতে মা ও ছেলের রহস্যজনক ভাবে খুন হয়েছে। পরে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়। আজ রবিবার সন্ধ্যায় বিক্ষোভের পর নিহতের স্বজনদের কাছে মা ও ছেলের লাশ হস্তান্তর করেন রৌমারী থানার পুলিশ। এঘটনায় অত্র এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.