
টাঙ্গাইলের বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন আরিফুন নাহার রিতা। বৃহষ্পতিবার (১৯ মে) বিদায়ী এসিল্যান্ড নাহিয়ান নূরেন কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ৩৬তম ব্যাচের বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা এর আগে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। নবাগত এই কর্মকর্তা বলেন, পূর্ববর্তী কর্মকর্তাদের কাজের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান