প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২২, ৬:০৯ অপরাহ্ণ
যশোরে একাধিক মামলার আসামি কানা রুবেল আটক

এস আর নিরব যশোরঃ যশোরে দেড় ডজন মামলার আসামি হাফিজুর রহমান রুবেল ওরফে কানা রুবেলকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে যশোর শহরের খড়কী এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক হাফিজুর রহমান রুবেল যশোর শহরের আরএন রোডের আব্দুর রহমানের ছেলে।
এ বিষয়ে কোতোয়ালি থানার এএসআই মিরাজ খান জানান, রুবেল ওরফে কানা রুবেল যশোরে বহুল আলোচিত সন্ত্রাসী, অস্ত্রধার চাঁদাবাজ হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় চাঁদাবাজী, হত্যা, অস্ত্র, মাদকসহ অর্ধডজন মামলা রয়েছে। এছাড়াও যশেরের বিভন্ন থানায় তার বিরুদ্ধ একাধীক মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকা রুবেলকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার খড়কী থেকে আটক করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.