
রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের সময় ৪ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান শুক্রবার বিকেলে পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার থেকে কিছু দূরে জয়পুরহাট-হিলি যাওয়ার প্রধান সড়কে ডিবি পুলিশের পরিচয়ে সিএনজি গাড়ির গতি রোধ করে যাত্রীদের তল্লাশী করতে চেয়ে ছিনতাইয়ের চেষ্টা করলে এমন সময় পাঁচবিবি থানার এসআই মোঃ আনিছুর রহমান-২ সঙ্গীর ফোর্সসহ তাদের মধ্যে ৪ জনকে হাতেনাতে আটক করেন।
আটককৃতরা হলেন, পাঁচবিবি থানাধীন ছোট মানিক এলাকার আব্দুল জলিলের ছেলে সাগর, মাতাস মঞ্জিল মালঞ্চ এলাকার মৃত মঞ্জুরুল করিমের ছেলে মানিক হোসেন, একই এলাকার শরিফ উদ্দিনের ছেলে হেলাল হোসেন ও দমদমা পুরাতন পৌরসভা এলাকার রাম চন্দ্র রায়ের ছেলে শ্রীঃ রতন চন্দ্র রায়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল