প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২২, ৪:২২ অপরাহ্ণ
যশোরের ডিবি পুলিশের ২টি পৃথক অভিযানে ফেনসিডি ও ইয়াবাসহ গ্রেফতার-২

এস আর নিরব যশোরঃ যশোরের ২টি পৃথক অভিযানে ফেনসিডি ও ইয়াবাসহ রাব্বী রহমান (২১) ও আবু বক্কর সিদ্দিক(২৮) নামে দুই জনকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।এ সময় রাব্বী রহমানের কাছ থেকে ৫২পিচ ইয়াবা ট্যাবলেট ও আবু বক্কর সিদ্দিক(২৮)এর কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রাব্বী রহমান (২১),চৌগাছা পুড়াপাড়া ক্লাবপাড়ার মোঃ ফজলুর রহমানের ছেলে ও আবু বক্কর সিদ্দিক চৌগাছা পশ্চিম কারিগর পাড়ার নিসার উদ্দিন ছেলে।
পুলিশ জানায়,(শুক্রবার ২০ মে ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই ইদ্রিসুর রহমান, এসআই নিতাই চন্দ্র দাশ, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে চৌগাছা পুড়াপাড়া খালপাড়াস্থ পুড়াপাড়া শাহপুর গামী রোডের জনৈক বাহার মিয়ার ধানী জমির সামনে পাকা রাস্তার উপর হতে রাব্বী রহমানকে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট ও শনিবার ২১ মে ২০২২খ্রিঃ) এসআই( আরিফুল ইসলাম, এএসআই নিরমল কুমার ঘোষ চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া শনিবার ভোরে ফুলসারা গ্রামস্থ চুড়ামনকাঠি টু চৌগাছা গামী রোড থেকে আবু বক্কর সিদ্দিক কে ২৫ বোতল ফেনসিডিল এবং নগদ ৮,৫০০ টাকা-সহ গ্রেফতার করেন।
এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ ইদ্রিসুর রহমান ও এস আই নিরমল কুমার ঘোষ বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.