
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। হতাহত তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। শুক্রবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বীরবেদার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি মো. আমবার হোসেন।
তিনি জানান ঘটনাস্থলে একজন ও বগুড়া দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অন্যজনের মৃত্যু হয়। নিহত দুজনই পুরুষ। আর আহত যুবকের নাম সাগর সাকিদার (২২) সে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাৎক্ষণিকভাবে নিহত দুজনের নামপরিচয় জানা যায়নি।
ওসি মো. আমবার হোসেন জানান, হতাহত তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নেয়া হয়েছে। ট্রাকের চালক-সহকারী পলাতক আছেন।।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল