প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২২, ৩:৫১ অপরাহ্ণ
শরণখোলায় দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ শরণখোলায় দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২১মে) ভোর রাতে উপজেলার বাধাল গ্রামে এ আগুনের ঘটনা ঘটে । নতুন তোলা বসত ঘর ও মালামাল পুড়ে সাত লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত জানিয়েছে । ইউপি সদস্য আছাদুজ্জামান স্বপন জানান, শুক্রবার দিবাগত মধ্য রাতে ঐ গ্রামের দিন মজুর মাছুম বিশ্বাসের বসত ঘরে আগুন লেগে যায় । রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ আগুন লাগার ঘটতে পাড়ে বলে ধারণা করা হচ্ছে। শরণখোলা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায় বলে জানান তিনি।
শরণখোলা ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ ফিরোজ আলী জানান, আমরা রাত তিনটার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ততক্ষনে ঘর ও মালামাল অনেকটাই পুড়ে যায়। এলাকাবাসীর সহায়তায় আমরা আগুন সম্পূর্ন নিয়ন্ত্রন করি । তবে ঠিক সময়ে খবর পেলে হয়ত ক্ষয়ক্ষতি আরো কম হতো ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.