হোম » সারাদেশ » পোরশায় কীটনাশক পানে এক কলেজছাত্রীর আত্মহত্যা

পোরশায় কীটনাশক পানে এক কলেজছাত্রীর আত্মহত্যা

এম আই হোসেন পোরশাঃ পোরশা উপজেলার কলেজ পড়ুয়া এক মেয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। উপজেলার তেতুলিয়া ইউনিয়ন এর শহর ও গ্রামের মোঃ আব্দুল মান্নান এর মেয়ে মোছাঃ মাসরুবা জান্নাত মিম (১৭) প্রেমঘটিত কারণে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে সূত্র জানায়।

মেয়েটিঃ  তারিখ দিবাগত রাত্রে কীটনাশক পান করেন। বিষয়টি  জানতে পেরে তৎক্ষণাৎ তাকে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার আন্নন প্রয়োজন খেয়েছে বলে জানান এবং শীঘ্রই রাজশাহী মেডিকেল কলেজে পাঠালে পথিমধ্যে পোরশা কলেজের পাশে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয় বলে জানান পোরশা থানা এস আই আঃ রহিম।  পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হকের কাছে জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করেন এবং লাশ ময়নাতদন্ত জন্য প্রেরণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!