হোম » সারাদেশ » জীবননগরে দৌলৎগঞ্জ-মাঝদিয়া স্থলবন্দর পরিদর্শন করেন জেলা প্রশাসক। 

জীবননগরে দৌলৎগঞ্জ-মাঝদিয়া স্থলবন্দর পরিদর্শন করেন জেলা প্রশাসক। 

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: আজ সকাল সাড়ে ১০ টায় সরকারি গেজেট ভুক্ত জীবননগরে দৌলৎগঞ্জ-মাঝদিয়া স্থলবন্দর পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
স্বাধীনতা যুদ্ধের সময় স্থগিত হয়ে যাওয়া দৌলৎগঞ্জ-মাঝদিয়া স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু করতে স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সদস্যরা সহ সকলেই দাবি করেন।
এসময় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, এছাড়াও জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইমলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আবু মোঃ আব্দুল লতিফ অমল সহ বর্তমান ও সাবেক পৌর মেয়র,উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান গন, উপজেলার জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,সাংবাদিক নেতৃবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!