
মোঃ হাবিবুর রহমান: আন্তর্জাতিক খ্যাতনামা গবেষণা সংস্থা আলপার ডজার সায়েন্টিফিক ইনডেক্সের ২০২২ সালের বিশ্বসেরা গবেষকের তালিকা সম্প্রতি প্রকাশ করেছে। এই তালিকায় মার্কেটিং বিষয়ে বাংলাদেশের সেরা গবেষক হয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ্ আজম।
গত ২৩ এপ্রিল এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। বিশ্বের মোট ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের সাত লাখ ২৯ হাজার গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন বলে জানা যায়। সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ র্যাংকিং প্রকাশ করা হয়। উপাচার্যের এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।
উল্লেখ্য, অধ্যাপক শাহ্ আজম শিক্ষার্থী জীবন থেকে বাঙালি জাতীয়তবাদী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রগতিশীল শক্তিকে সুসংহত করেছেন। একই সঙ্গে দেশ নাটকের সক্রিয় কর্মী হিসেবে তিনি বাংলাদেশের গ্রুপ থিয়েটার আন্দোলনকে শক্তিশালী করেছেন।
অধ্যাপক ড. শাহ্ আজম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকান্ডকে শক্তিশালী করেছেন। ইতোমধ্যে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবে এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশে সুপরিচিত হয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত