প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২২, ৬:১০ অপরাহ্ণ
গাইবান্ধা শহরের পূর্বপাড়ায় আলহাজ্ব ধানকলে আগুনে পুড়ে গেছে ডায়ারের সবগুলো মেশিন

শাহজাহান সিরাজ: গাইবান্ধা শহরের পূর্বপাড়ায় অবস্থিত মেসার্স আলহাজ্ব ধানকলে ১৯ মে বৃহস্পতিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ডায়ারে আগুনের সূত্রপাত হয়। সেসময় ডায়ারে প্রায় ৪ শ বস্তা ধান ছিল। আগুনের খবর পেয়ে সাথেসাথেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাইবান্ধার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ডায়ারের সবগুলো মেশিন পুড়ে যায় বলে জানান প্রোপাইটর মোঃ শহিদুল ইসলাম।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাইবান্ধার উপ-পরিচালক মোঃ এনামুল হক জানান, এই আগুন চাতালে বা গোডাউনে ছড়িয়ে পড়লে অবস্থা ভয়ানক হয়ে যেত। তবে দ্রুততম সময়ে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.