
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১২টায় লালমনিরহাট-রংপুরের মহিপুরঘাট এলাকায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা রংপুর গামী একটি ট্রাক ও রংপুর থেকে ছেড়ে আসা হাতীবান্ধা গামী মোটর সাইকেল আরোহী নয়ন মিয়া (২৫) ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় তার সাথে থাকা অপর ব্যক্তি গুরত্বর আহত হলে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার নাম জানা যায়নি। ট্রাক ও ট্রাকের চালক হেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বনচৌকি এলাকার সুইস গেট গ্রামের ইউসুফ মাষ্টারের ছেলে বলে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে। নয়নের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু