হোম » সারাদেশ » বগুড়ার ধুনটে মাদরাসাছাত্রীকে শ্লীলতাহানি মামলার আসামী  গেদা আকন্দ গ্রেফতার !

বগুড়ার ধুনটে মাদরাসাছাত্রীকে শ্লীলতাহানি মামলার আসামী  গেদা আকন্দ গ্রেফতার !

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যে শিশুকে শ্লীলতাহানির ঘটনায় গেদা আকন্দ (৩৪) নামের ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১৬ই মে) সকাল ৫টার দিকে ধুনট থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ধুনট সদর ইউনিয়নের পারধুনট গ্রামের তাহার আত্মীয়র বাড়ি থেকে তাহাকে গ্রেফতার করে।  গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামের ওসমান গনির ছেলে গেদা আকন্দ গত শনিবার (১৪ই মে) বেলা অনুমান ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে মেয়েটিকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের ঘরের পেছনে নিয়ে যান গেদা আকন্দ। এরপর মেয়েটিকে তার শ্লীলতাহানি করলে মেয়েটির ডাক চিৎকার করিলে প্রতিবেশী লোকজন এগিয়ে আসছিল তখন গেদা আকন্দ কৌশলে পালিয়ে যান সেখান থেকে।

ওই দিনই শিশুর বাবা বাদী হয়ে গেদা আকন্দের বিরুদ্ধে  ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার সত্যতা পাওয়ায় রোববার রাতে লিখিত  অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে। ধুনট থানারঅফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে আসামী গেদা আকন্দ। সোমবার দুপুরের তাকে বগুড়া জেল কারাগারে প্রেরণ হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!